জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ৮ জুন সোমবার বিকেল ৫ টার দিকে জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়কের নারিকেলতলা এলাকায় বিকল্প স্টিল ব্রিজের এপ্রোচের মাটি ধসে পড়েছে। এতে সৃষ্টি হয়েছে বিশাল আকারের গর্ত। বন্ধ রয়েছে যানবাহন চলাচল।

ভাঙনের দুই দিকে আটকে পড়েছে শতাধিক যানবাহন। অনাকাঙ্খিত দুর্ভোগে পড়েছেন যাত্রী-জনতা। এখানে সড়কের পাশে পানি থাকায় মাটি নরম হয়ে ধসে পড়েছে। এমন অভিমত-উপস্থিত জনতার।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..