ওসমানী হাসপাতাল থেকে দুই দালাল আটক

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

ওসমানী হাসপাতাল থেকে দুই দালাল আটক

স্টাফ রিপোর্টার :: সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সন্দেহ ভাজন দুই জনকে আটক করা হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর সোয়া দুইটার দিকে ওসমানী হাসপাতালের ২য় তলার গাইনী বিভাগের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিলেট কোতোয়ালী থানার নবাব রোড এলাকার মৃত সাহেব আলীর ছেলে বাপ্পি আহমেদ (২৬) ও সিলেট জালালাবাদ থানার বাধাঘাট এলাকার জিতু মিয়ার ছেলে সাজ্জাদ নূর (২৪)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটককৃতরা সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দালাল। তাদেরকে সিলেট কোতোয়ালি থানায় প্রেরণ করা হয়েছে। পরে কোতোয়ালি থানা থেকে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..