সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুন ৫, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা পিয়ারা মিয়া (৭০) নামের আরো একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় তিনি সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মুক্তিযোদ্ধা পিয়ারা মিয়া পৌরসভার বাগবাড়ী আবাসিক এলাকার মৃত হরমুজ আলীর পুত্র ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার। শরীরে করোনা পজেটিভ রিপোর্ট প্রকাশের মাত্র ৩ ঘন্টার মধ্যে তার মৃত্যু হয়।
এ নিয়ে উপজেলায় দুই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছা[ড়া শুক্রবার পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন আরো ১২জনসহ এখানে মোট ৫১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন সনাক্ত করোনা পজেটিভ ১২জনের মধ্যে ১১জনই ছাতক শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা এবং অপরজন উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, শুক্রবার সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে যানাজা শেষে মুক্তিযোদ্ধা পিয়ারা মিয়াকে তার পঞ্চায়েতি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নামাজে যানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবীর, পুলিশের উপ-পরিদর্শক ইমতিয়াজ সরকারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd