সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুন ৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের বিশ্বনাথের গণধর্ষণ মামলার অন্যতম আসামিকে সুনামগঞ্জে ছাতক থেকে গ্রেপ্তারকরেছে র্যাব-৯।
বুধবার (৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে, গ্রেপ্তার করে বৃহস্পতিবার (৪ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি কামরুজ্জামান।
র্যাব জানায়, অভিযানে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ছাতক বাজার থেকে বিশ্বনাথ থানার মামলা নং ১, তারিখ-০১/০৬/২০২০ ইং নারীও শিশু নির্যাতন দমন আইন (সং-২০০৩) এর ৯ (০৩) এর গণধর্ষণ মামলার এজাহারনামীয় ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. হাফিজ (৩০), পিতা- আব্দুল সাং- বশিরপুর, থানা- বিশ্নাবথ, জেলা- সিলেট।
গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd