করোনা আক্রান্ত সাংবাদিক পরিবারের পাশে বনেকের সভাপতি

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২০

করোনা আক্রান্ত সাংবাদিক পরিবারের পাশে বনেকের সভাপতি

ক্রাইম সিলেট ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে করোনা ভাইরাসে আক্রান্ত আইসোলিউশনে থাকা বাংলাদেশের খবরের ত্রিশাল প্রতিনিধি ও ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. কামাল হোসেনের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর সভাপতি ও ২৪ ঘণ্টানিউজের সম্পাদক খায়রুল আলম রফিক।

তিনি করোনায় আক্রান্ত ওই সাংবাদিকের পরিবারের সঙ্গে আলোচনা করেন। সার্বিক খোঁজ-খবর নেন। দুধ ও ফলমুল প্রদান করেন। সব ধরণের সহায়তার আশ্বাস দেন। এছাড়া আক্রান্ত সাংবাদিক কামালকে সাহস যোগান তিনি। সাংবাদিক কামাল দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এ কামনায় সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগীতার আহবান জানান বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর সভাপতি ও ২৪ ঘণ্টানিউজের সম্পাদক খায়রুল আলম রফিক।

এ সময় উপস্থিত ছিলেন,দৈনিক আমাদের কন্ঠের জেলা প্রতিনিধি কামরুজ্জামান মিনহাজ।

এদিকে, বনেক সিলেটের বিভাগীয় সম্পাদক আবুল হোসেন। আক্রান্তের খবর পেয়ে প্রতিনিয়ত ওই সাংবাদিক ও তার পরিবারের খোঁজ খবর নিচ্ছেন বনেক সভাপতি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..