সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুন ৩, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতকে শহরের তাহির প্লাজার একটি দোকানঘরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা মার্কেটের দেয়াল ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ টাকাসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
মঙ্গলবার রাতে শহরের তাহির প্লাজার প্রিয়ন্তী শাড়ী ঘরে এ চুরির ঘটনা ঘটে। বুধবার সকালে ছাতক থানার এসআই পীযুষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘবদ্ধ চোরেরা মার্কেটের ১০ ইঞ্চি দেয়াল ভেঙ্গে দোকানঘরে প্রবেশ করে নগদ দেড় লক্ষ টাকা ও মুল্যবান শাড়ী-লুঙ্গিসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল নিয়ে যায়।
মালামাল নিয়ে যাওয়ার সময় বেশ কিছু শাড়ি-লুঙ্গি রাস্তায় পড়ে নষ্ট হয়েছে। সকালে গলিতে চোরদের ব্যবহৃত একটি গেঞ্জি পাওয়া গেছে বলে দোকান মালিক জানিয়েছেন।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, যথেষ্ট নিরাপত্তা থাকা সত্ত্বেও চোরেরা মার্কেটর ১০ ইঞ্চি দেয়ার ভেঙ্গে ওই দোকান থেকে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরাও আতংকিত হয়ে পড়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd