জামায়াত-শিবিরের ৫০ নেতাকর্মী আটক

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

জামায়াত-শিবিরের ৫০ নেতাকর্মী আটক

ক্রাইম সিলেট ডেস্ক : নাটোর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক বেলাল-উজ-জামান, জেলা ছাত্রশিবিরের সভাপতি হামিদুল ইসলামসহ ৫০ নেতাকর্মীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে সিংড়া পৌর শহরের চকগোপাল মহল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে জেলা শিবিরের পক্ষ থেকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে মুক্তি দাবি করা হয়েছে। জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আল-আমিন সাক্ষরিত এক প্রেস রিলিজে গ্রেপ্তার নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়। প্রেস রিলিজে বলা হয়েছে, ছাত্রশিবিরের কর্মীদের করোনা ভাইরাস সংক্রান্ত জনসচেতনামূলক ও সমাজকল্যাণমূলক শিক্ষা সভা হতে নেতাকর্মীদের অন্যায়ভাবে আটক করা হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..