সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৭
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: কোম্পানীগঞ্জে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের বিরুদ্ধে কালাইরাগ এবং ভোলাগঞ্জ এর রেলওয়ে বাংকার এলাকায় টাস্কফোর্স এর অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল লাইছ এর নেতৃত্বে বুধবার সকাল ১০ টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় এবং ১৮টি বোমা মেশিন ধ্বংস করা হয়। অভিযানে পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আবুল লাইছ জানান, অবৈধভাবে এবং ঝুকিপূর্ণভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd