সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৭
সিলেটের গোলাপগঞ্জে তোফায়েল আহমদ দিপু (১৮) নামের এক তরুণ খুন হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ বাড়ির পুকুর পাড়ে ফেলে রেখে যায়।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত তরুণ তোফায়েল আহমদ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় গ্রামের সৌদি প্রবাসী ওবুদ মিয়ার একমাত্র পুত্র ও ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় দিপু রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে ঢাকাদক্ষিণ বাজারে যান। গভীর রাত হওয়ার পরও তিনি বাড়িতে না ফিরলে তার পরিবারের লোকজন সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরদিন (সোমবার) সকালে তার পরিবারের লোকজন তাদের বাড়ির পুকুর পাড়ে দিপুর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে তাৎক্ষণিক স্থানীয় জনপ্রতিনিধি ও গোলাপগঞ্জ মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল শিবলি বলেন, নিহত দিপুর মাথায় রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশের পাশ থেকে একটি রক্তাক্ত রড উদ্ধার করা হয়েছে। কি কারণে কে বা কারা থাকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd