সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপালের কর্তব্যরত আনসার সদস্যদের নিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে অপপ্রচার চালানো হয়েছে। এসকল অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মেডিকেল ক্যাম্পের আনসার পিসি জয়নাল আবেদীন।
তিনি এক প্রতিবাদ লিপিতে আনসার পিসি জয়নাল আবেদীন বলেন, আমি নতুন যোগদান করছি। যোগদানের যে অনিয়ম আমার চোঁখে পড়ছে সেই বিষয়টি আমি গুরুত্বের সাথে দেখছি। মেডিকেলে সব চেয়ে বড় সমস্যা হচ্ছে দালাল। আমি মেডিকেল থেকে দালাল দূর করার জন্য কঠোর প্রদক্ষেপ নিয়েছি। যাতে কোন দালাল মেডিকেলের ভিতর প্রভেশ করতে না পারে।
এরপর আমার নিটক একটি অভিযোগ আসে মেডিকেলের ভিতর হকাররা দোকান দিয়ে মানুষকে হয়রানি করছে। এমন অভিযোগে সাথে সাথে আমি নিজে আমার আনসারদের নিয়ে অভিযান দিয়ে সকল হাকার উচ্ছেদ করছি। এখন বর্তমানে মেডিকেল হকার মূক্ত।
আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আগাতে কোন অনিয়ম দেখলে আমাকে অবগত করার আহব্বান জানাচ্ছি। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd