সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের অভ্যন্তরে এবং প্রবাসে অবস্থানরত ৮নং তোয়াকুল ইউনিয়নবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক জয়নুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ত্যাগের শিক্ষা দেয়।”
তরুণদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ তোয়াকুল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “সততা আর সাহসের পরিচয় নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এবং আমাদের মাঝে বয়ে আনে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা।”
তিনি তোয়াকুল ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেছেন। “ঈদ মোবারক! পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।” বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd