সিলেট ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং উইনিয়নে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ২য় রাউন্ড ২৩ ডিসেম্বর সারা দেশের ন্যায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে।<br>
৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নিয়মিত টিকাদান কেন্দ্রসমূহে সকাল ৮:০০ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়। অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন পালিত হয়। সারাদেশে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫ বছর বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। একই সঙ্গে শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি শিশুকে ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোসহ অন্যান্য পুষ্টি বার্তা প্রচার করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd