ছাতকে সড়ক দূর্ঘটনায় নিহত আমির হোসেনের দাফন সম্পন্ন

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯

ছাতকে সড়ক দূর্ঘটনায় নিহত আমির হোসেনের দাফন সম্পন্ন

ছাতক প্রতিনিধি :: সিলেট-সুনামগঞ্জ সড়কে ছাতকের ধারণ বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৩০) নামের এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আমির ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের শেওলাপাড়া গ্রামের মৃত শামসুল হোসেনের পুত্র।

সিএনজি অটো রিকশা চালক আমির হোসেনের লাশ ময়না তদন্ত শেশে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ভুইগাঁও ইবতেদায়ী মাদরাসা মাঠে যানাজা নামায শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। যানাজার নামাযে ইমামতি করেন, মরহুমের ভাই কারী কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ভুইগাঁও ইবতেদায়ি মাদরাসার সুপার মাওলানা আবদুল আউয়াল, জামেয়া মুহাম্মদিয়া ভুইগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা সামছুল ইসলাম, মাস্টার নুর মোহাম্মদ ময়না মিয়া, ৫নং ওয়ার্ডের মেম্বার আজিজুর রহমান, সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, সুনামগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় গোবিন্দগঞ্জ রেলগেইটের সাধারন সম্পাদক জমসিদ আলী, সহ সাধারন সম্পাদক আজির উদ্দীন, প্রচার সম্পাদক হাছির অালী, মেম্বার খছরু মিয়া, ধারণ বাজার উপ-শাখার সভাপতি মিদুল মিয়া, সাধারণ সম্পাদক মোশাহিদ অালী, সাংবাদিক হাসান অাহমদহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে উপজেলার ধারণবাজার থেকে দু’যাত্রী নিয়ে ভুইগাঁও শেওলাাড়া গ্রামে যাওয়ার পথে ধারণ গ্রামের ইউপি সদস্য অাবদুর রহমানের বাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরিত দিক থেকে দ্রুতগতির অজ্ঞাতনামা পিকঅাপ সিএনজি অটো রিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় সিএনজি অটো রিকশাটি দুমড়ে মুচড়ে রাস্তায় উল্টে গেলে দু’ যাত্রীসহ চালক গুরুতর অাহত হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে অাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক চালক অামীর হোসেনকে মৃত ঘোষণা করেন। এছাড়া অাহত দু’যাত্রী ভুইগাঁও মাঝপাড়া গ্রামের কাচাব অালীর পুত্র রুকন (৩০) ও একই গ্রামে অামির অালীর পুত্র সববুর অালী (২৮)কে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার চিকিৎসা নিয়ে অাহত রুকন বাড়িতে চলে গেলেও অপর গুরুতর অাহত সব্বুর অালীর অবস্থা অাশঙ্কাজনক বলে তার পরিবার সূত্র জানিয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..