সিলেটের রেজিস্টারি মাঠে বিএনপির সমাবেশ শুরু

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

সিলেটের রেজিস্টারি মাঠে বিএনপির সমাবেশ শুরু

সিলেটের রেজিস্টারি মাঠে শুরু হয়েছে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এ সমাবেশ শুরু হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনসহ স্থানীয় বিএনপি নেতারা।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে বিএনপি।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির আরও কয়েকজন সদস্য উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এই সমাবেশকে সফল করতে গত কয়েদিন ধরে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দলটির সিলেটের নেতারা। স্থিমিত হয়ে পড়া দলকে চাঙ্গা করা ও শো-ডাউন দেওয়ার উপলক্ষ্য হিসেবে এই মহাসমাবেশকে বেছে নেন সিলেট বিএনপির নেতারা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..