সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯
সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাগলে ধান খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড় গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত কয়েক দিন আগে হাড় গ্রামের শাহিন মিয়ার ছাগল একই গ্রামের সুমন মিয়ার জমির ধান খাওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এক পক্ষে শাহিন মিয়া ও তার ভাবী এবং অপর পক্ষে সুমন মিয়া ও তার ফুফু সহ কমপক্ষে ৪ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd