সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটে চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরীকে (৪৪) আটক করা হয়েছে। বুধবার (০৩ এপ্রিল) বিকেলে নগরের তেলিহাওর নর্থইস্ট ইউনিভার্সিটির সামনে থেকে তাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
ইশতিয়াক আহমদ চৌধুরী জকিগঞ্জ পিল্যাকান্দি গ্রামের মৃত সায়েক আহমদ চৌধুরীর ছেলে ও নগরের উপশহর এলাকার বাসিন্দা। তিনি সিলেট জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত।
র্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়- বুধবার (০৩ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে ইশতিয়াককে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। তিনি চেক জালিয়াতির একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd