সিলেট ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকার বনানীতে বহুতল ভবন এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।
আজ শুক্রবার দুপুরে উদ্ধার অভিযান সমাপ্তির ঘোষণা দেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর একেএম শাকিল নেওয়াজ।
তিনি বলেন, এফআর টাওয়ারে আর কোনো লাশ নেই। নতুন করে কোনো লাশ আজ পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিভে গেছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুরে বনানীর এই টাওয়ারে আগুন লাগে। ভবনের ৯ম তলায় আগুনের সূত্রপাত। পরে আগুন ২৩তলা ভবনের বেশ কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভায় ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd