সিলেট ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটে বছরের এই সময়ে দেশ-বিদেশ থেকে পর্যটকরা আসেন বেড়াতে।
ভ্রমণ পিপাসুদের পরিবার পরিজন নিয়ে বেড়ানোর জন্য পছন্দের তালিকায় প্রথমে চলে আসে সিলেটের নাম। তাইতো প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে প্রতি বছরের মতো এবারো সিলেটে পর্যটকদের ঢল নেমেছে।
প্রতি বছরের ন্যায় এবারও প্রকৃতিপ্রেমীরা ভীড় জমিয়েছেন সিলেটের নান্দনিক এলাকায়। তবে- এবার সিলেটে পর্যটক বেশী। গত ২১শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার হওয়ায় শুক্র ও শনিবার মিলিয়ে মোট তারা ৩ দিন সরকারি ছুটি পেয়েছেন।
একটানা ৩ দিন ছুটি পেয়ে সিলেটে পর্যটকরা ভীড় জমান। এক পর্যায়ে দেখা যায়, সিলেটের প্রত্যেকটি হোটেল-মোটেল, রিসোর্ট বুকিং হয়ে যায়। পর্যটকরা শেষ পর্যন্ত হোটেল বারান্দায় রাত কাটান। এ যেন আনন্দে এসে বিষাদের যন্ত্রণা ভোগ করা।
শুক্র ও শনিবার সাধারণত সরকারি ছুটি, রোববার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ছুটি এবং পরদিন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। একটানা ৪ দিন ছুটি হওয়ায় পর্যটকরা সিলেটে আসার প্রস্তুতি নিয়েছেন।
ইতোমধ্যে সিলেটের দরগাগেইটস্থ হোটেল আল ইবরাজের স্বতাধিকারী সৈয়দ ইফতেখার আমদ জানান, পর্যটকদের সামাল দিতে আমরা হোটেল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছি, গত ১২ ফেব্রুয়ারির তিনদিনের সরকারী ছুটি থাকায় অসংখ্য পর্যটক এসেছেন সিলেটে তাদেরকে ঠিক মত সেবা দিতে না পারায় নিজের কাছেও খারাপ লাগছিল।তিনি আরও বলেন এখন আরও একটানা ৪ দিন ছুটি চলছে রুম বুকিং। হয়তো আগামীকাল থেকে আর কোন রুম বুকিং দেওয়ার মতোও কোন রুমথা কবেনা। তিনি আরও বলেন, লম্বা ছুটিতে সিলেটে আসতে পর্যটককে রুম বুকিং দিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। নতুবা আগের মতো পর্যটকরা চরম ভূগান্তিতে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd