সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর মডেল থানা পুলিশের গোপন তথ্যের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় ফেন্সিড্রিল উদ্ধার করে। এ সময় আস্থানা হতে আরো ৫০টি ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার করে।
১২ মার্চ মঙ্গলবার দুপুর ২টায় জৈন্তাপুর নিজপাট বাজারস্থ ফরিদ মার্কেটে অফিসার ইনচার্জের নির্দেশে মডেল থানার এস.আই প্রদীপ কুমার, এ.এস.আই মাহবুব, এস.আই তাজুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী স¤্রাট, ইউপি সদস্য হমায়ুন কবির খান। অভিযান চলাবস্থায় মার্কেটের একটি কক্ষ থেকে ১৯ বোতল ভারতীয় ফেন্সিড্রিল উদ্ধার করা হয়। এছাড়া মাদক আস্থানা হতে আরো ৫০টি খালি বোতল উদ্ধার করে থানা পুলিশ।
এলাকাবাসী জানান দীর্ঘ দিন হতে ফরিদ‘র ছেলে মাদক ব্যবসায়ী শাহিন (৩৫) মার্কেটের একটি গোপন কক্ষে অবস্থান করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ সময় অভিযানের বিষয়টি আচঁ করেত পেরে চতুর মাদক ব্যবসায়ী মার্কেট থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার জাহিদ জানান অভিযান পরিচালনা করে ১৯ বোতল ফেন্সিড্রিল সহ আরো ৫০টি খালি বোতল উদ্ধার করা হয়। তবে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা গ্রহন করা হবে এবং তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd