সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরী থেকে অজ্ঞান পার্টির এক সদস্য কে আটক করেছে পুলিশ।গতকাল সোমবার নগরীর তালতলা এলাকা থেকে সকাল ঘটিকার সময় তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম আব্দুস শহিদ (৫৫)। সে দক্ষিণ সুনামগঞ্জের কামরুপলং গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র। কতোয়ালী মডেল থানার এসআই মিজানুর রহমানের নের্তৃত্বে এক দল পুলিশ এ সময় অভিযান চালিয়ে আসামীর কাছ থেকে চোরাইকৃত ১টি ব্যাগ,৩টি পাসপোর্ট,২টি ন্যাশনাল আইডি কার্ড ও ৭৩ হাজার টাকা মূল্যের একটি রাডো ঘড়িও উদ্ধার করে।
এ ব্যাপারে ফিরোজ আলী বাদী হয়ে সিলেট কতোয়ালী মডেল থানায় মামলা নং -১০ দায়ের করেন।
আটককৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং ৭০, তাং ১৯.০২.২০১১ ছাতাক থানার মামলা নং ৪ ৩০.০২.২০১৫ মামলা রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd