সিলেট ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর পুরাতন মেডিকেল এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ।
সিলেটের ডিসি উত্তর শেখ মো: আজবাহার এর নেতৃতে রোববার নগরীর পুরাতন মেডিকেল কলোনি থেকে রাত সোয়া ৯টায় তাদের আটক করা হয়।
আটর্কৃতরা হলেন , কোতোয়ালী থানাধী এলাকা পুরাতন মেডিকেল কলোনীর মৃত আব্দুল খালিকের পুত্র সুলতান আহমদ রিপন (২৮) একই এলাকার মৃত দেলোয়ার হোসাইনের পুত্র বাবলু হোসেন (২৮) দেলোয়ার হোসেনের পূত্র জুয়েল আহমদ (২৩) জালালাবাদ থানার কান্দিগাও ইনাতাবাদ গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র শামীম আহমদ (৩৫)।
আটককৃতরা দীর্ঘদিন থেকে নগরীর বিভিন্ন যায়গায় ছিনতাই ও চুরি সহ নানা অপরাধ কর্মকান্ড করে আসছিলো। তাদের বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
আটককৃতদের কাছে চুরাইকৃত ল্যাপটপ,পালসার মটর সাইকেল,৬ টা মোবাইল,এক কার্টুন ঔষধ, ২০ পিছ ইয়াবাও পাওয়া গেছে। আটকর্কৃতরা বর্তমানে কোতোয়ালী থানা হাজতে আছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd