সিলেট ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে গুলিবিদ্ধ এক প্রবাসীকে ওসমানী হাসপাতালে এসে হাতকড়া পড়িয়েছে পুলিশ। অথচ ওই প্রবাসীকে যে পক্ষ গুলি করেছে তাকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি বন্দুকও উদ্ধার করা হয়নি। বর্তমানে হাসপাতালে গুলিবিদ্ধ লন্ডন প্রবাসীর চিকিৎসা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেছে তার পরিবার।
জানা গেছে, মোমিন চৌধুরী শাহিন, লন্ডন থেকে এসেছেন কদিন হলো। এখন গুলিবিদ্ধ হয়ে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি। তার শরীর থেকে এখনো গুলি বের করেননি ডাক্তার। এই অবস্থায় তার শয্যপাশে পুলিশি পাহারা, হাতে হাতকড়া। জগন্নাথপুরের চাহারিয়া গ্রামের আতর আলীর ছেলে শাহিন। তার স্ত্রী-বাচ্চারা লন্ডনে থাকেন। গত মঙ্গলবার গ্রামের জাবেদ মিয়া ও কমলা মিয়া পক্ষের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ হয়। মারামারির মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। শরীরে অপারেশন লাগতে পারে তার। এমন সময় পুলিশ এসে তাকে গ্রেপ্তার করছে অন্যপক্ষের মামলার আসামি হিসেবে। অভিযোগ প্রমাণ হবার আগেই হাসপাতালের বেডেই তাকে কুখ্যাত আসামির মতো হাতকাড়া পরানো হয়েছে। অথচ তাকে যে গুলি করেছে সেই আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। এমনকি সেই বন্দুকও উদ্ধার হয়নি। এখন হাসপাতালে ছেলের পাশে বসে নীরবে কাঁদছেন বাবা।
আহত প্রবাসী শাহিন জানালেন, পুলিশের কারণে চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। তাকে গুলিবিদ্ধ করার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং বন্দুকও উদ্ধার হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বন্দুক উদ্ধার এবং প্রবাসীকে গুলি করা আসামি গ্রেপ্তারের বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান, দুপক্ষের মামলা হয়েছে। শাহিনকে গুলিকারী ব্যক্তিকেও আটক করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd