সিলেট ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯
সিলেট :: জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে মৌলভীবাজারের বড়লেখা থেকে আওয়ামীলীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ফারহানা বেগম। শনিবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামীলীগের কার্য্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্স সমাপ্ত করে ফারহানা বর্তমানে দক্ষিণভাগ বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছেন। তাঁর বাড়ি দক্ষিণভাগ ইউনিয়নের কলাজুরা গ্রামে।
ফারহানা জানান, তিনি উন্নয়নের অংশীদার ও দূর্নীতি নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে চান। বিশেষ করে গ্রামের অসহায়, নির্যাতিতা ও পিছিয়ে পড়া নারীদের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করতে প্রস্তুত তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd