সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭
সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক শ্যামল সিলেটের চীফ ফটোগ্রাফার ইকবাল মনসুরের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আবুল কালাম।
মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিনিয়র সাংবাদিক ও ইমজার সভাপতি আল আজাদ, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, বর্তমান সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, সহ সাধারণ সম্পাদক সুটন সিংহ, পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাস, কার্যনির্বাহী সদস্য তুহিনুল হক তুহিন, সাপ্তাহিক গ্রাম সুরমার সম্পাদক হাসিনা বেগম, প্রেসক্লাবের সদস্য সজল ঘোষ, সুব্রত দাস, রফিকুল ইসলাম কামাল, দিব্য জ্যোতি সী প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd