‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল ৩৬১ জন

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৮

‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল ৩৬১ জন

ডেস্ক নিউজ :: ২০১৮ সালে এসএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ ৫ এবং ও লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এ গ্রেড প্রাপ্ত ৩৬১ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করেছে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাষ্ট।

আজ শনিবার (৮ সেপ্টেম্বর, ২০১৮) তারিখ সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর পিএসসি কনভেনশন হলে বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যবৃন্দের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইজিপি বলেন, নিজেদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে। তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তকের মধ্যে নিজেদের জ্ঞান সীমাবদ্ধ রাখলে চলবে না। দেশকে ভালবাসতে হবে, দেশ সম্পর্কে জানতে হবে। দেশের ইতিহাস জানতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু সমার্থক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। বাংলাদেশ এখন সকল সামাজিক সূচকে এগিয়ে। ঈর্ষণীয় সাফল্যে বিশ্বে বাংলাদেশ আজ ‘রোল মডেল’।

অভিভাবকদের উদ্দেশ্যে আইজিপি বলেন, সন্তানের কাছে বাবা-মা হলেন রোড মডেল। সন্তান পরিবার থেকেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করে থাকে। তিনি সন্তানদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

অতিরিক্ত আইজিপি (এইচআরএম) জনাব মোঃ মহসিন হোসেন এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ একাডেমী, রাজশাহীর প্রিন্সিপ্যাল জনাব মোহাম্মদ নজিবুর রহমান, এনডিসি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ আছাদুজ্জামান মিয়া, বিপিএম(বার), পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন এআইজি (হেলথ এন্ড এডুকেশন) তাপতুন নাসরীন।

মোহাম্মদ নজিবুর রহমান কৃতি সন্তানদের কৃতি মানুষ হওয়ার প্রতি আহ্বান জানান।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় তোমাদেরকে জ্ঞান-বিজ্ঞানে যোগ্য করে গড়ে উঠতে হবে। তিনি বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় অংশ নেওয়ার জন্য পুলিশ পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোঃ মহসিন হোসেন বলেন, মেধাবৃত্তি চালুর ফলে পুলিশ পরিবারের সদস্যদের মাঝে ভাল করার সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে।

আইজিপির আহ্বানে অনুষ্ঠানে অভিভাবক শারমীন সাথী এবং মেধাবী ছাত্রী তাহীয়া হোসেন ও সুমাইয়া সাজনীন আরশী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ২০১৮ সালে এসএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ ৫ এবং ও লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে অ গ্রেডপ্রাপ্ত ৩৬১ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ১৭৫ জন ছেলে ও ১৭৯ জন মেয়েসহ ৩৫৪ জন, দাখিল পরীক্ষায় ৪ জন ছেলে এবং ও লেভেল পরীক্ষায় ২ জন ছেলে এবং ১ জন মেয়েসহ ৩ জন রয়েছে।

আইজিপি প্রত্যেক শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্তকর্তাগণ, মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকগণ এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার) এর ঐকান্তিক আগ্রহে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এবারই প্রথম পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..