সিলেট ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৮
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে উপজেলার মিরপুরের শিরামিসি সাতহাল গ্রামের সালমান নামক ব্যক্তির ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে প্রভাবশালীদের হামলায় ৮জন গুরুতর আহত হন।
জানা যায়, শিরামিসি সাতহাল গ্রামের মৃত সিকন্দর মিয়ার পূত্র আফছর মিয়া (৪৫) কে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দেয় সালমান, শুক্রবার (৬ জুলাই) সন্ধায় ফেসবুক ওই স্ট্যাটাসের প্রতিবাদ করার চেষ্টা করেন আফছর মিয়া । ওই সময় একই এলাকার সাজিদ আলী ও মুরাদের নেতৃত্বে একদল যুবক আফছর মিয়ার উপর অতর্কিত হামলা চালায় হামলায় গুরুতর আহত হন তিনি। আফছর মিয়ার চিৎকার শুনে তাকে রক্ষা করতে ছুটে যান যারা তাদেরকে হামলা করে রক্তাত্ব যখম করা হয়। পরে স্থানীয় এলাকার লোক জনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে তাদেরকে ভর্তি করা হয়।
এদের মধ্যে গুরুতর হলেন শিরামিসি সাতহাল গ্রামের মৃত ছিরত আলীর পূত্র রাজেদ আহমদ তার শরিরের বিভিন্ন স্থানে প্রচন্ড আঘাত রয়েছে। অন্যান্যরা হলে একই এলাকার আফছর মিয়া, মতিউর রহমান, মাসুক মিয়া, জুনেদ আহমদ, মুহিব মিয়া, সেলিম মিয়া, ইমরান আহমদসহ তারা বর্তমানে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd