সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, মে ১০, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে বড়ছড়া শুল্কষ্টেশন এলাকায় ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে বাংলাদেশী এক কিশোর মারা গেছে। নিহত কিশোরের নাম বাদল মুছি (১৫)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের কাছকা মুছির পুত্র। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দেড়টার সময়।
স্থানীয় সুত্রে জানাযায়,বাংলাদেশের ঝুমা এন্টারপ্রাইজের মালিক রাজন পালের কয়লা নিয়ে বড়ছড়া শুল্ক ষ্টেশন দিয়ে বাংলাদেশে একটি ভারতীয় কয়লাবাহী ট্রাক প্রবেশ করে। বৃহস্পতিবার দেড়টার দিকে জিরো পয়েন্ট থেকে রাজন পালের বড়ছড়া কয়লা ডিপোতে ট্রাকটি যাওয়ার সময় কয়লাঘাট নামক স্থানে শিশুটি কে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মারা যায়। সে সময় এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে ট্রাক ড্রাইভার ট্রাক রখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান,সংবাদ পেয়েছি,লাশ উদ্ধার করে ময়না তদর্ন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd