সিলেট | |
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১০ নং ছৈলা আফজলাবাদ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) সকাল ১১টায় ছাতক উপজেলার ১০ নং ছৈলা আফজলাবাদ ইউনিয়ন যুবলীগের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি ছাতক মেইন বাজারের রমিজ বিপণী সংলগ্ন এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ শেষে মেইন বাজারের ট্রাফিক পয়েন্ট ও শহীদ মিনার প্রাঙ্গণে এসে এক বিশাল প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা যুবলীগের তৎকালীন শীর্ষ নেতা ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং ছৈলা আফজলাবাদ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান গয়াছ আহমদ। এছাড়াও ছৈলা আফজলাবাদ ইউনিয়ন যুবলীগের শীর্ষ নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এই মিছিলে অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশ যখন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বড় বড় মেগা প্রকল্পসহ সারা দেশে উন্নয়নের জোয়ারে এগিয়ে যাচ্ছে এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ বিরাজ করছে; ঠিক তখনই বিএনপি-জামায়াত চক্র দেশবিরোধী ষড়যন্ত্রসহ নানা অপরাধ তৎপরতা শুরু করেছে। লন্ডনে বসে তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেচ্ছাও করছে। কিন্তু যুবলীগের একটি সদস্যও বেঁচে থাকতে সেই দেশবিরোধী স্বপ্ন বাস্তবায়নের কোনো সুযোগ দেওয়া হবে না। যুবলীগ অতীতেও রাজপথে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১০ নং ছৈলা আফজলাবাদ ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন- ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমদ, সহ-সভাপতি রুয়েল মিয়া, জহুর আলম, আব্দুল মাজিদ, আজিজুর রহমান ও নাসির উদ্দীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ মিয়া, সুজন মিয়া ও মাখন কর, সাংগঠনিক সম্পাদক সতেন্দ্র বিশ্বাস, আকলুছ মিয়া ও আকাশ দেবনাথ।
এছাড়াও অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আলম, দপ্তর সম্পাদক সাদিকুল ইসলাম, অর্থ সম্পাদক উজ্জল হাসান, ত্রাণ সম্পাদক রহিম উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক গিয়াস উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলী, ক্রীড়া সম্পাদক হারিছ আলী, সহ-সম্পাদক কামাল আহমদ, জয়নুল হক এবং সম্মানিত সদস্য রুবেল মিয়া ও রুহুল আমীনসহ ছৈলা আফজলাবাদ ইউনিয়ন যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
সমাবেশ শেষে দেশ ও দশের কল্যাণ এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd