তোয়াকুল ইউনিয়নবাসীকে মরতুজ আলীর পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৬

তোয়াকুল ইউনিয়নবাসীকে মরতুজ আলীর পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে এবং বিশেষ করে তোয়াকুল ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মরতুজ আলী।
এক শুভেচ্ছা বার্তায় গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির এই সদস্য বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ত্যাগ ও উৎসবের মহিমায় মহিমান্বিত হোক সকলের জীবন। পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের যে মহান আদর্শ শিক্ষা দেয়, তা যেন আমরা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ফুটিয়ে তুলতে পারি।”
তিনি আরও বলেন, তোয়াকুল ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং একটি বৈষম্যহীন, আধুনিক তোয়াকুল ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সবশেষে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ঈদের দিনটিতে অনাবিল সুখ-শান্তি কামনা করে আবারও সবাইকে ঈদ মোবারক” জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..