জৈন্তাপুরে পূর্ব শত্রুতার জেরে যুুক্তরাজ্য প্রবাসীর বাড়ীতে অগ্নিসংযোগ

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫

জৈন্তাপুরে পূর্ব শত্রুতার জেরে যুুক্তরাজ্য প্রবাসীর বাড়ীতে অগ্নিসংযোগ

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোঃ মিসবাউল আম্বিয়ার সাথে পূর্ব শত্রুতার জের ধরে তার পরিবারের উপর বিভিন্নভাবে হয়রানীমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে প্রতিপক্ষ মিরজান আহমদ রুবেল ও তার সংঘবদ্ধ চক্র। গভীর রাতে বাড়ীতে আগুন দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী মোঃ মিসবাউল আম্বিয়া’র সাথে পূর্ব শত্রুতার জের ধরে তার পিতা সহ পরিবারের লোকজনকে বিভিন্ন রকম হয়রানী, হামলা এবং সর্বশেষ গত ১২ই মে ২০২৫ ইং তারিখে মিরজান আহমদ রুবেল এর নেতৃত্বে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল মিসবাউল আম্বিয়ার ভিত্রিখেল ববরবন্দ’র বাড়ীতে হামলা চালায়। এসময় তার বাবা তবারক আলীকে অশ্লিল ভাষায় গাল-মন্দ করে। হামলাকারীরা ঐদিন বাড়ীতে কাউকে না পেয়ে তাদের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। গ্রামের লোকজনের উপস্থিতি ঠের পেয়ে তাৎক্ষনিক রুবেল বাহীনি পালিয়ে যায়। পরবর্তীতে মোঃ মিসবাউল আম্বিয়ার বাবা তবারক আলী বিষয়টি জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ করার চেষ্টা করলেও মিরজান আহমদ রুবেলের ভয়ে অভিযোগ করা থেকে বিরত থাকেন। কারন ঘটনার পর থেকে মিরজান আহমদ রুবেল মিসবাউল আম্বিয়ার বাবা তবারক আলীকে প্রতিনিয়ত মামলা না করার জন্য হুমকী দিয়ে আসছে। এদিকে মিসবাউল আম্বিয়ার বাবার উপর মিরজান আহমদ রুবেল কর্তৃক সন্ত্রাষী হামলায় সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৬নং আদালতে গত ২০/০৪/২০২৫ইং তারিখে একটি মামলা দাখিল করেন (মামলা নং-জৈন্তাপুর সিআর-৮০/২৫। মামলায় প্রধান আসামী করা হয় ব্যবসায়ী মিরজান আহমদ রুবেল। অপর আসামীরা হলেন আসামপাড়া গ্রামের আব্দুস সাত্তার (৩৮), রাশেদ আহমদ (৩০), সায়েম আহমদ (৩০), পাখি মিয়া (৩৮), বারেক (৪০), জিলকি রুবেল (৩৭), মাইজুল (২৮), এমরান (৩৫) ও আক্তার হোসেন (২৮)। সর্বশেষ মিসবাউল আম্বিয়ার বাবা তবারক আলী কর্তৃক দায়ের করা এই মামলা প্রত্যার করার জন্য জোরালো চাপ দিয়ে যাচ্ছে। অন্যতায় সে মামলার বাদী তবারক আলী ও তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী মিসবাউল আম্বিয়াকে দেখে নেবে বলে হুমকী দিচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2025
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..