সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা :: মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত সিএনজি চালিত অটোরিক্সা এবং নগদসহ ঘটনার সাথে জড়িত ছিনতাই চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত ২ মার্চ রাতে মামলার তদন্তকারী অফিসার এসআই আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ বড়লেখা থানাধীন চন্ডীনগর এলাকার অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত একটি সিএনজি এবং নগদ ২৪হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
রবিবার ( ৩ মার্চ) দুপুরে বড়লেখা থানায় এক প্রেস ব্রিফিংয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- ইমন আহমেদ (১৮) ইমরান আহমেদ (১৯),এমরান আহমেদ (২৪) ও জসীম উদ্দিন (২৮)। তারা সবাই মৌলভীবাজার জেলার বড়লেখা থানার জিয়াদনগর (বিরাশী) গ্রামের বাসিন্দা।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট থানার সালুটিকর এলাকা থেকে ছিনতাইকৃত সিএনজি উদ্ধার করা হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, ‘রবিবার বিকালে মৌলভীবাজার জেলা আদালতে হাজির করা হলে আসামিরা ঘটনার সাথে জড়িত মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।’
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বড়লেখা থানার রাতিরপুল এলাকায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি সিএনজি চালক মো. আব্দুস শহীদকে মারধর করে তার সিএনজি চালিত অটোরিকসা, ব্যবহৃত মোবাইল এবং নগদ টাকা ছিনতাই করে তাকে হাত পা বেধে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে বড়লেখা থানার মামলা ২ মার্চ মামলা করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd