তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

আলী হোসেন, গোয়াইনঘাট :: বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণাকৃত আগামী ৭জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে তফসিল ঘোষণার সাথে সাথে উপজেলা সদরে আনন্দ মিছিল করেছে। সন্ধ্যা ৭টায় সিইসি কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

এর আগে বিকাল ৫টায় ঢাকাস্থ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভায় নির্বাচনের দিন-ক্ষণসহ তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হলে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে সিইসি কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার খবর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চাউর হলে তাৎক্ষণিক উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ,ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা সদরে একত্রিত হয়ে বর্নাঢ্য আনন্দ মিছিল করেছে।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল’র নেতৃত্বে আনন্দ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয়। আনন্দ মিছিলে সিলেট-৪ আসনের সাংসদ সদস্য এবং সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে পূনরায় এ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চায় মর্মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন নেতাকর্মীরা।

অপর দিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যে কোন প্রকার সহিংসতা প্রতিরোধে। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল’র নেতৃত্বে উপজলোয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা বলয় করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর থাকায় কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..