সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সিলেট, ২০২৩, এ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজের পরিচালক সাংবাদিক আমির হোসেন সাগর।
শুক্রবার ৩ নভেম্বর সিলেটের জেলা পরিষদের মিলন আয়তনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর সিলেটি বিভাগীয় মানবাধিকার সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন মোঃ আজবাহার আলী শেখ, পি পি এম উপ- পুলিশ কমিশনার (উত্তর) এস এম পি সিলেট। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ নাকীব হোসেন,সাবেক ব্যাংকার্স ক্লাব সিলেট, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছামির মাহমুদ সাবেক সাধারণ সম্পাদক জেলা প্রেস ক্লাব সিলেট। বক্তব্য রাখেন সৈয়দ আনিসুর রহমান পুলিশ ইন্সপেক্টর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ নিজাম উদ্দিন অ্যাডভোকেট পাবলিক প্রসিকিউটর (পি.পি,) জেলা ওদায়রা জজ আদালত,সিলেট। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ রাকিব আল মাহমুদ সভাপতি আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সিলেট বিভাগ। তাছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,এ সময় অতিথিবৃন্দরা অ্যাওয়ার্ডটি তুলে দেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের কর্ণদান সাংবাদিক আমির হোসেন সাগরের হাতে, বক্তারা বলেন সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম যার লাইভের মাধ্যমে সাথে সাথে যে কোন ভিডিও বিশ্বের দরবারে পৌঁছে যায় – আর সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ও ইউটিউবের মাধ্যমে আমরা দেখেছি হাজারো অসহায় পরিবারের মুখে হাসি ফুটেছে, উল্লেখযোগ্য হল ক্যান্সারে আক্রান্ত, কিডনি রোগে আক্রান্ত, টিউমার আক্রান্ত, হৃদরোগে আক্রান্ত, অনেক শিশু বাচ্চাদের হার্টের ছিদ্র, এলার্জির কারণে চোখ নষ্ট হয়ে যাওয়া, সহ জটিল জটিল রোগের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন এর ভিডিও প্রচার করা যা দেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানবেতার ডাকে সাড়া দিয়ে এই সমস্ত পরিবারগুলোকে সহযোগিতা করে যাচ্ছেন প্রবাসী ও বৃত্তবান মানুষরা। তাছাড়া অনেক সময় দেখেছি প্রবাসী ভাইয়েরা প্রবাসে মৃত্যুবরণ করেন, পরিবারের দারিদ্রতা থাকার কারণে প্রবাস থেকে লাশ দেশে আনার সম্ভব হয় না, আমরা দেখেছি এই চ্যানেলে থেকে প্রাবাসে মৃত্যুবরণ করা পরিবারের আজহারী ও বক্তব্য নিয়ে ভিডিওগুলো প্রচার করেন,এ থেকেও বেশ কয়েকটি লাশ দেশে পাঠিয়ে দিয়ে ছেন প্রাবাসীরা।
পাশাপাশি অনেকের ঘর নেই,কারো কারো ভিটেবাড়ী নেই, অনেক পরিবার খেতে পারছে না, বিয়ের উপযুক্ত মেয়ে বিয়ে দিতে পারছে না, টাকার অভাবে মেধাবী সন্তানকে লেখাপড়া করাতে পারছে না, এই সমস্ত পরিবারকে ঘর নির্মাণ, ভিটে কিনে দেয়য়া, বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব নেয়া মত কাজগুলো করছেন প্রবাসী রেমিটেশ যুদ্ধাসহ বিত্তবানরা, যার সম্পূর্ণ ক্রেডিট রয়েছে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের,আমরা আরো দেখেছি এই চ্যানেলে দ্বীনি প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, মক্তব, গুলোর জন্য ও সাহায্যের ভিডিও প্রচার করা হয়, যা থেকে মসজিদ, মাদ্রাসা,দেশ-বিদেশের মুসল্লিদের কাছ থেকে সহযোগিতা পেয়ে উপকৃত হচ্ছে। অনেক সময় দেখা যায় শহর থেকে শুরু করে একদম অজোপাড়া গায় পর্যন্ত বিভিন্ন এলাকার রাস্তাঘাটের বেহাল দশা চিত্র যা দেখে সংশ্লিষ্টরা জানতে পারেন এবং দ্রুত কাজটি করে দিতে চেষ্টা করেন এবং করেও দিচ্ছেন।
তাছাড়া এই চ্যানেলে গ্রামগঞ্জের সুন্দর সুন্দর আঁকা বাঁকা মেঠো পথ খাল বিল সহ, বর্ষার সিজনে বিভিন্ন এলাকার বন্যা পানিতে তলিয়ে যাওয়া ভয়াবহ বন্যার দুর্যোগ সিলেটের ভয়াবহ পানির পরিস্থিতি বিশ্বের দরবারে প্রমোট করা ও মানুষকে সহযোগিতায় সরাসরি লাইভের মাধ্যমের নাম্বার দিয়ে দেশ এবং বিদেশে থাকা মানুষ অসহায় মানুষকে সাহায্যে করা সুজুগ করে দিয়ে উপকৃত করছেন শত শত পরিবার।
আমরা মনে করি সিলেটের ম্যাগাজিন মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে, দেশ ও জাতির কল্যাণে নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে, তাই এই সম্মাননা স্মারকটি তাদের পাওয়া উচিত, সঠিক কাজের সঠিক মূল্যায়ন, এতে তারা আরো উৎসাহিত হবেন আরো ভালো ভালো কাজ করতে পারবেন,এই অ্যাওয়ার্ডটি আরো ভালো ভালো কাজ করতে শক্তি যোগাবে। আমরা মনে করি সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তাদের প্রত্যেকের সিলেটের ম্যাগাজিনের এই কাজগুলো ফলো করা উচিত, পরিশেষে সিলেটের ম্যাগাজিনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়ে আমির হোসেন সাগর বলেন, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ২০২৩ অ্যাওয়ার্ড সম্মাননায় আমার কাজের অনুপ্রেরণা শক্তি বাড়িয়ে দিলো। এটি সিলেটের ম্যাগাজিন পেইজ এর লাইকার ও ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধুরা সকলের প্রাপ্য তাই আমি সবাইকেই উৎসর্গ করলাম। এই সম্মাননাটি,এটি তাদের ভালোবাসার প্রাপ্য।
আমরা পেইজটি প্রথম শুরু করি ২০১৪ সালে, সেই থেকেই অসহায় পরিবার নিয়ে আমারা কাজ করে যাচ্ছি,এর পর ২০১৭ সালে আমাদের youtube এর যাত্রা শুরু করি, তখন থেকে ইউটিউব ও আসহায় পরিবার, মসজিদ মাদ্রাসা নিয়ে কাজ কর আসছি, এই ভিডিও দেখে দেশ ও বিদেশে থাকা ভাই বন্ধুরা অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছেন, আমি মনে করি এই সাহায্য টাই আমাকে উৎসাহিত করছে,এইজন্য আমি এখনো এই সমস্ত ভিডিওগুলো করে যাচ্ছি ধারাবাহিকভাবে,যা এই পর্যন্ত প্রায় হাজার পরিবারে ভিডিও প্রাচার করেছি এবং সবাই কম বেশি উপকৃত হয়েছেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন এভাবে সব সময়, অসহায় পরিবার, মসজিদ মাদ্রাসা নিয়ে নিঃস্বার্থে নিরলস পাবে, আমার সিলেটের ম্যাগাজিন চ্যানেলের মাধ্যমে কাজ করে যেতে পারি, আল্লাহ তা’আলা যেন আমাকে সেই তৌফিক দান করেন।
ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করি আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সিলেট বিভাগের সম্মানিত সভাপতি রাকিব আল মাহমুদ ভাইকে আমি একজন অযোগ্য ও ক্ষুদ্র মানুষকে এই সম্মানের আসনে বসিয়েছেন। আল্লাহ যেন আমাকে সেই সম্মান ধরে রাখার তৌফিক দান করেন, আমিন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd