সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩
আলী হোসেন, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের বারহাল ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবনির্মিত চতুর্থ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান আহমদ বলেন, শেখ হাসিনা সরকার মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ মূল্যায়ন করেছে। বর্তমান সরকারের শিক্ষানীতির কারণে মাদ্রাসার শিক্ষার্থীরা সর্বোচ্চ বিদ্যাপিঠে অধ্যয়নের সুযোগ পাচ্ছে।
এজন্য জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে তারা নৈতিক শিক্ষাকে সম্পৃক্ত করেই আমাদের এগিয়ে যেতে হবে। তা না হলে আধুনিক জীবনে চলতে তারা বাধাগ্রস্ত হবে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে মাদ্রাসার যে উন্নয়ন করেছে বিগত কোনো সরকার ক্ষমতায় থাকাকালীন তা করেনি।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সিলেট’র বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) সহযোগিতায় প্রায় ৪কোটি টাকা ব্যয়ে বারহাল ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান আহমদ উপরোক্ত মন্তব্য করেছেন।
শনিবার (৪নভেম্বর) সকাল ১০টায় বারহাল ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম করিম শামীমের পরিচালনায় এবং গভর্নিং বডির সভাপতি বারহাল ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও ৫নং আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজে’র অধ্যক্ষ মো: ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো আছলম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১০পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারহাল ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ নেছার আহমদ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd