সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি গ্রামের ফুরুধন মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুৎ কার্যালয়ে বিদ্যুৎ বিল দিতে আসা আবু বক্করকে রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত ঠিকাদারের বিটুমিন বাহী গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। জয়কলস হাইওয়ে পুলিশ মরদেহ উদ্বার করে মর্গে পাঠিয়েছে।
হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো, মকসুদ আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd