সিলেট ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : জাতীয় পার্টিতে যোগদান করলেন মোঃ আলী হোসেন সরকার, ফুল দিয়ে বরণ করলেন জিএম কাদের ‘দৈনিক বাংলাদেশ মিডিয়া’ পত্রিকার প্রধান সম্পাদক ও ‘মা-কোম্পানী’র প্রতিষ্ঠাতা মালিক মোঃ আলী হোসেন সরকার জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যান’র কার্যালয়ে অতিরিক্ত মহাসচিব এ টি ইউ তাজ রহমান’র নেতৃত্বে মোঃ আলী হোসেন সরকারকে ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টি অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি, যা আগামী দিনে জাতীয় পার্টি থাকবে জাতীয়তাবাদের মূল শক্তি হিসেবে।
তাই জাতীয় পার্টির পতাকা তুলে সব জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত হতে হবে। তিনি বলেন, জাপার রাজনীতিতে বিশ্বাস করেই আগামীতে আরো নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন আহমেদ বাবলু এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব জনাব এ টি ইউ তাজ রহমান।
এছাড়াও উক্ত অনুষ্ঠানের মাধ্যমে সিলেট জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহজ¦ কুনু মিয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুধীন্দ্র দাস শুভ্র জাতীয় পার্টিতে যোগদান করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd