সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রবাসীসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজী গনি মিয়া (৮৫) নামের একজনের মৃত্যু হয়। তিনি উপজেলার জাউয়াবাজার (পুর্বহাটি) এলাকার বাসিন্দা।
কৈতক হাসপাতালের চিকিৎসক ডা. মোজহারুল ইসলাম জানান, গত ৬ জুন গনি মিয়ার নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে তাকে সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৭ জুন তার পূনরায় করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসার ১০দিন পর তিনি ওই হাসপাতালেই করোনা আইসোলেশন ইউনিটে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, করোনায় আক্রান্ত হয়ে ছাতক পৌরসভার ১নং ওয়ার্ডের ফকিরটিলা এলাকার বাসিন্দা মৃত সামছু মিয়ার পুত্র লন্ডন প্রবাসী শাহ মো. বশির মিয়া (৫৭) সোমবার মধ্যরাতে রাজধানী ঢাকার আনোয়ার খান মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি ছাতক সিমেন্ট কোম্পানীর সাবেক শ্রমিক নেতা। দীর্ঘ সময় তিনি লন্ডন প্রবাসে ছিলেন। দেশে আসার পর গত ১৪ই জুন ঢাকা আনোয়ার খান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে তার শরীরে করোনার পজেটিভ রিপোর্ট আসে। প্রায় ২০দিন চিকিৎসার পর সোমবার রাত ১টা ৪৫মিনিটে তার মৃত্যু হয়। এনিয়ে ছাতক উপজেলায় করোনায় মৃত্যুবরণ করেছেন ৭জন। সর্বশেষ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৭০জন এবং সুস্থ হয়েছেন ১৫৬জন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd