সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই চিকিৎসকদের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
রোববার (২১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান।
তিনি জানান, শরীফ মোহাম্মদ আল আমিন বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ৩১তম ব্যাচের কর্মকর্তা। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী ফেরদৌসি সুলতানাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই দম্পতির চার বছরের মেয়ে এখনো সুস্থ রয়েছে।
মিনহাজ জানান, অসুস্থ বোধ করায় আল আমিন ও তার স্ত্রীসহ মেয়ের নমুনাও সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। রোববার পরীক্ষার ফলে শরীফ ও তার স্ত্রী ফেরদৌসি পজিটিভ এসেছেন। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। কমিশনার স্যারের তত্ত্বাবধানে কমিশনারেট থেকে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
সিলেট কমিশনারেটে এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ জনে। এছাড়া অনেকেই হোম কোয়ারেনটাইনে রয়েছেন। হবিগঞ্জ ও সিলেট বিভাগের প্রায় অর্ধেক কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত। ফলে করোনা মহামারিতে দায়িত্ব পালন ও রাজস্ব আহরণে সিলেটে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে সারাদেশে কাস্টমস ও ভ্যাট বিভাগে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১০৩ জন কর্মকর্তা। এর মধ্যে দুজন মারা গেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd