সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তার নাম মোঃ লালন মিয়া (৪৯)। এই প্রথম প্রাণঘাতী করোনা ভাইরাসে দক্ষিণ সুনামগঞ্জে এক ব্যক্তির মৃত্যু হলো।
আজ সোমবার রাত৮ টায় সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। লালন মিয়া উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৯ জুন লালন মিয়ার মেডিকেল রিপোর্টে করোনা পজেটিভ আসে। পরবর্তীতে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলোশনে চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৮টায় তিনি মারা যান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, লালন মিয়ার মৃত্যুর খবর শুনেছি। সিলেট শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তার লাশ নিরাপদে বাড়ি আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জ ডাঃ মোঃ শামস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd