সিলেট | |
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুন ৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে চার কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৮ জুন) রাতে উপজেলার রস্তুমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ফয়জুর রহমান (৪৫) সিলেটের কোম্পানীগঞ্জের নারায়নপুর গ্রামের প্রয়াত মো. নচ্ছিমুল্লাহর ছেলে ও মো. রুজেল মিয়া (২২) সিলেটের কোম্পানীগঞ্জের পাওরা নোয়াগাও গ্রামের প্রয়াত গেদা মিয়ার ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd