গোয়াইনঘাটে পুলিশ সদস্যসহ আরও ১০ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

গোয়াইনঘাটে পুলিশ সদস্যসহ আরও ১০ জনের করোনা শনাক্ত

গোয়াইনঘাট প্রতিনিধি :: একই পরিবারের চারজন ও ব্যাংক কর্মকর্তা এবং পুলিশ সদস্যসহ সিলেটের গোয়াইনঘাটে নতুন করে একদিনে সর্বোচ্চ আরও ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তরা হলেন, সোনালী ব্যাংক গোয়াইনঘাট শাখার এক কর্মকর্তা (৩৬), টুরিস্ট পুলিশের এএসআই (৩৪), থানা পুলিশের দুই সদস্য ও উপজেলার লেঙ্গুড়া গ্রামের যুবক (৩০) তরুণ (২০) এবং নলজুরি গ্রামের একই পরিবারের সদস্য নারী (২৮) তার মেয়ে (১১), আরও এক মেয়ে (৮) এবং আড়াই মাস বয়সী ছেলে। এ নিয়ে গোয়াইনঘাটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৩১ মে নিজ নিজ কার্যালয় ও বসত বাড়ি থেকে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের সদস্যরা ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠায়। পরীক্ষা শেষে গত শুক্রবার (৫ জুন) রাতে এদের মধ্য থেকে ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

গোয়াইনঘাট থেকে এ পর্যন্ত সর্বমোট ১৯৯ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে এর মধ্যে ১৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের বিধি মোতাবেক হোম কোয়ারেন্টাইনে রাখাসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..