সিলেট | |
প্রকাশিত: ৪:০২ পূর্বাহ্ণ, জুন ১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় রবিবার (৩১ মে) ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে দুই জন সাংবাদিকের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তরা হলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ ও যমুনা টিভির ক্যামেরাপার্সন নিরানন্দ পাল।
এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন সিলেটে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কর্মরত মাধব কর্মকার। সিলেটে প্রথম করোনায় আক্রান্ত দৈনিক সবুজ সিলেটের সাবেক স্টাফ রিপোর্টার আবুল হোসেন ও দৈনিক শুভপ্রতিদিন’র ওসমানীনগর প্রতিনিধি রনিক পাল।
হিমাংশু লাল রায় জানান, হাসপাতালের ল্যাবে আজ রবিবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট জেলার জৈন্তাপুর, গোলাপগঞ্জ, সদর, সিটি করপোরেশন ও দক্ষিণ সুরমা উপজেলার বাসিন্দা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd