সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতকে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বসতঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়নের হাসারুচর গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় গ্রামের শুকুর আলীসহ ৪টি পরিবারের বসতঘর পুড়ে প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পরিবারের খড়ের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে শুকুর আলী, ছমক আলী, আসকর আলী ও আবদর আলীর বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ৩টি আধাপাকা ঘর, ১টি কাছা ঘরসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে ছাতকস্থ দমকল বাহিনী ৪/৫টি পানিবাহী গাড়ী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততোক্ষণে ওই ৪টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। হাসারুচর গ্রামের বাসিন্দা ও গাবুরগাঁও দারুল কোরআন দাখিল মাদরাসার সুপার মাওলানা কামরুজ্জামান জানান, প্রথমে একটি খড়ের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। পরে আগুন অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়লে ঘরগুলোও পুড়ে যায়।
এদিকে, খবর পেয়ে সকালে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম করিব, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত এবং রাতে উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ ও জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম করিব ক্ষতিগ্রস্ত ৪টি পবিরারকে সরকারি চাল, তেল, ডাল, আলু, লবণ, সাবান ও মাস্ক প্রদান করেন এবং ২০হাজার টাকা করে ৪টি পরিবারকে ৮০হাজার টাকা প্রদানের আশ্বাস দেন। এছাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত ক্ষতিগ্রস্ত ওই ৪টি পরিবারকে নগদ ২ হাজার টাকা অনুদান প্রদান করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd