সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ‘গোয়াইনঘাট প্রেসক্লাব’র দ্বি-বার্ষিকী নির্বাচনে সভাপতি পদে তিনজন মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। রোববার দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির কাছে এ মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে।
সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মঞ্জুর আহমদ, সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন।
মনোনয়ন পত্র জমা কালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হারুন-অর-রশিদ, ইমরান হোসেন সুমন ও সুবাস দাস।
উল্লেখ্য আগামী ২৯ শে মার্চ গোয়াইনঘাট প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd