সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
সিলেট :: ইলেকট্রিক মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (ইমজা) এর ২০২০ সালের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজ সিলেট প্রতিনিধি সজল ছত্রী।
শনিবার (১ ফেব্রুয়ারি) ত্রয়োদশ বার্ষিক সাধারণ সভা পরবর্তী কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আগামী এক বছরের তারা দুইজন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন মঞ্জু, সহ-সভাপতি আনিস রহমান, সহ-সাধারণ সম্পাদক প্রত্যুষ তালুকদার, কোষাধ্যক্ষ গোপাল বর্ধন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমদ সুজাত, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মাহবুবুর রহমান মিলন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শুভ্র দাস, পাঠাগার সম্পাদক শাকিল আহমদ সোহাগ, নির্বাহী সদস্য (১) বাপ্পা ঘোষ চৌধুরী, (২) এস আলম আলমগীর, (৩) শফি আহমদ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd