ছাতকে উন্নয়ন বঞ্চিত শেওলাপাড়া গ্রাম ও ইউপি চেয়ারম্যানের ভাবনা

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯

ছাতকে উন্নয়ন বঞ্চিত শেওলাপাড়া গ্রাম ও ইউপি চেয়ারম্যানের ভাবনা

ছাতক প্রতিনিধি :: ১৬ কোটি টাকা ব্যায়ে বোকারভাঙ্গা, মানিকগঞ্জ, খুরমা বায়া পালপুর রাস্তার কাজ চলমান ২০১৯-২০২০ অর্থবছরের মধ্যে মানিকগঞ্জ-রাউলি রাস্তার কাজ শুরু হবে।দক্ষিন খুরমা ইউনিয়নে শতাধিক ব্রিজ কালবার্ট নির্মান করা হয়েছে-ইউপি চেয়ারম্যানসুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের শেওলাপাড়া গ্রামের রাস্তাটির কাজ না হওয়াতে সাধারন মানুষ চরম ভোগান্তি স্বীকার করে চলাচল করতে হচ্ছে। বর্তমান সরকারের আমলে চারদিকে উন্নয়নের ছোঁয়া লাগলেও এ গ্রামটি রয়েছে গেছে উন্নয়ন বঞ্ছিত এ অভিযোগ গ্রামবাসীর।

জানা যায়, সংশ্লিষ্ট ওয়ার্ডে একটি ইবতেদায়ী মাদরাসা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও ইউপি নির্বাচনে এ বিদ্যালয়ে-ই ভোট ভোট গ্রহন অনুষ্টিত হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টিতে সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাপকভাবে চলমান থাকলেও শেওলাপাড়া গ্রামের এ রাস্তাটির দিকে কতৃপক্ষের নজর পড়ছেনা। সামান্য বৃষ্টির পানিতে রাস্তাটি তলিয়ে যায়। এতে চরন ভোগান্তির স্বীকার হন গ্রামবাসী।

স্থানিয়রা সুত্রে জানা যায়, এ গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। তাদের চলাচলের জন্য একমাত্র এই কাঁচা রাস্তাটি। সামান্য বৃষ্টি হলেই কাঁদা জমে যায়। এতে চরম কষ্ট স্বীকার করে চলাচল করতে হয় গ্রামবাসীর। এ ছাড়াও বর্ষা মৌসুমে পেক কাদার উপর দিয়ে হেঁটে মাদরাসা ও বিদ্যালয়ে যায় ছাত্র-ছাত্রীরা।

শেওলাপাড়া গ্রামের বাসিন্দা হাসান আহমদ জানান, গ্রামবাসীর দুঃখ যে কবে শেষ হবে ? বর্ষা বা শীতকাল সবসময় প্রায়ই হাটু সমান পানি জমে থাকে এ রাস্তায়। আমরা শেওলাপাড়া গ্রামের মানুষ সব চেয়ে বেশি অবহেলিত। আমাদের রাস্তা-ঘাট মনে হয় কোন দিন পাকা হওয়া দুরের কথা মাটি ভরাটও হবে না। হলেও হয়তো জীবন সায়াহ্নে দেখে যেতে পারবো না।

আমির উদ্দীন ও সুহেল মিয়া জানান, এ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সরকারের উন্নয়ন কাজ চলমান থাকলেও এ ওয়ার্ডে আমাদের গ্রামে কোন কাজ হচ্ছে না। দলীয় কোন্দল বিভেদ ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ গ্রামে কোন কাজ হয় না। স্থানীয় ইউপি চেয়ারম্যান এ ওয়ার্ডে কাগজ-পত্রে প্রকল্প দেখালেও কাজ করা হয় অন্য ওয়ার্ডে। এ গ্রামের সড়কে সিএনজি চলাচল দূরে থাক পাঁয়ে হেটে চলাচল করা অসম্ভব হয়ে পড়ছে। এ রাস্তার কাজের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন গ্রামবাসী।

এ বিষয়ে দক্ষিন খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির বলেন, ভূইগাঁও (শেওলাপাড়া) মসজিদ থেকে নোমানের বাড়ী পর্যন্ত ১ লক্ষ ৭৬ হাজার টাকার মাটি ভরাট কাজ করা হয়েছে। ছাতক-দোয়ারাবাজার আসন থেকে বার বার নির্বাচীত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মহুদয়ের ঐকান্তি প্রচেষ্টায় প্রায় ১৬ কোটি টাকা ব্যায়ে বোকারভাঙ্গা, মানিকগঞ্জ, খুরমা বায়া পালপুর রাস্তার কাজ চলমান। ২০১৯-২০২০ অর্থবছরের মধ্যে মানিকগঞ্জ-রাউলি রাস্তাটির কাজ শুরু হবে। আমরা সুষম বন্ঠন ও উন্নয়নে বিশ্বাস করি। তিনি আরো বলেন, সাধারন মানুষের জন্য কাজ করছি তাই তারা তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে বার বার নির্বাচিত করছেন। মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর নেতৃত্বে এতদ অঞ্চলে যে উন্নয়ন কার্যক্রম চলছে সেই ধারাবাহিকতায় দক্ষিন খুরমা ইউনিয়নে শতাধিক ব্রিজ কালবার্ট নির্মান করা হয়েছে। ইনশাআল্লাহ দক্ষিন খুরমা ইউনিয়নে অবশিষ্ট সবকটি রাস্তার কাজ পর্যায়ক্রমে করা হবে ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..