ছাতকের হাদা টিলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ ট্রলি জব্দ

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯

ছাতকের হাদা টিলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ ট্রলি জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে ইসলামপুর ইউনিয়নের হাদা টিলা কেটে পাথর উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি ট্রলি জব্দ করা হয়েছে। আজ সোমবার বিকাল ৩টার ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট তাপস শীল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ ট্রলিগুলো জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি আঁচ করতে পেরে পাথর উত্তোলনকারী শ্রমিকরা পালিয়ে যায়।

জানা যায়, হাদা টিলায় দীর্ঘ দিন ধরে স্থানীয় একটি পাথরখেকো চক্র টিলা কেটে পাথর উত্তোলন করছে। ফলে ধ্বংস হচ্ছে টিলা, বিট-ফরেস্ট বিভাগের সরকারি বনায়ন প্রকল্প ও নষ্ট হচ্ছে এলাকার স্বাভাবিক পরিবেশ। টিলা কেটে পাথর উত্তোলনের ফলে বনায়ন প্রকল্পের শত-শত গাছ মারা যাচ্ছে। বিশাল হাদা টিলা জুড়ে রয়েছে সরকারি বনায়ন।

এ বনায়ন প্রকল্পে সরকারি কয়েক হাজার মূল্যবান গাছ প্রতিনিয়ত চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা।অভিযোগ রয়েছে ছাতক উপজেলা বিট-বন কর্মকর্তাকে ম্যানেজ করে হাদা টিলা কেটে পাথর উত্তোলন করছে পাথরখেকো চক্র। এতে পাথর খেকোচক্রের আগ্রাসনে গাছ ও টিলা উভয়ই ধবংস হচ্ছে। শতাধিক শ্রমিক টিলা কেটে পাথর উত্তোলন করে বারকি নৌকা, বাল্কহেড ও ট্রলিগাড়ি পরিমাপে প্রতিদিনই বিক্রি করছে।

এ বিষয়ে ৫টি ট্রলির জব্দ করার কথা নিশ্চিত করে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট তাপস শীল বলেন, হাদা টিলা কেটে পাথর উত্তোলন বন্ধ ও বনায়ন প্রকল্প রক্ষায় আরো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, পাথরখেকোদের আগ্রাসন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..