সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯
বগুড়ার শাজাহানপুরে পরিত্যাক্ত অবস্থায় কয়েক বস্তা ছেঁড়া টাকা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার খাওরা ব্রিজের নিচে ময়লার ভাগার থেকে বস্তাভর্তি টাকাগুলো উদ্ধার করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, সকালে কয়েকটি বস্তায় বিপুল পরিমাণ ছেঁড়া টাকা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ টাকাগুলো উদ্ধার করে।
জানা গেছে, টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের বর্জ্য। এগুলো ধ্বংসের জন্য শাজাহানপুর পৌরসভা কর্তৃপক্ষকে দেয়া হয়েছিল। তারা টাকাগুলো ধ্বংস না করে ময়লার ভাগাড়ে ফেলেছে। শাজাহানপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বাসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd