সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট জেলা পুলিশের সংবাদ বর্জনের যে ঘোষণা দিয়েছে তার সাথে একাত্মতা প্রকাশ করেছে সিলেট সিটি প্রেসক্লাব। ক্লাবের সভাপতি বাংলার বারুদের নির্বাহী সম্পাদক বাবর হোসেন, সাধারণ সম্পাদক এশিয়ান এইজ এর সিলেট ব্যুরো চিফ আব্দুল হালিম সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সুদিন এর চিফ রিপোর্টার জাবেদ এমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক।
সিটি প্রেসক্লাব ইমজা’র সিদ্ধান্তকে স্বাগত জানাই ও তাদের কর্মসূচীর সাথে আমরা একাত্মতা পোষণ করি। প্রসঙ্গত : শুক্রবার সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে তাৎক্ষণিক এক বিক্ষোভ কর্মসূচি থেকে বুলবুলকে গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে সে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন ইমজা। একইসঙ্গে মইনুল হক বুলবুলকে গ্রেপ্তারের পর সিলেটের পুলিশ সুপারের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে সিলেট জেলা পুলিশের সকল সংবাদ বর্জনের ঘোষণা দেন ইমজা নেতৃবৃন্দ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd