সিলেট ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯
সিলেট জৈন্তাপুর উপজেলায় মাদক বিরুধী অভিযানের অংশ হিসাবে ১০ পিছ ইয়াবাসহ ১ যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মাদক বিরুধী অভিযানের অংশ হিসাবে পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানার এ এসআই রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা ফতেহপুর ইউনিয়নের হেমু মাঝপাড়া পশ্চিমটুল গ্রামে অভিযান করে ১০পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মৃত আব্দুর রশিদের ছেলে কামাল আহমদ (৩০) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ব্যবসার সাথে জড়ীত থাকার কথা স্বীকার করে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক আটকের বিষয়টি নিশ্চিত করে প্রতিবদককে জানান তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd